এস এম আলম, ২ আগস্ট : করোনা চিকিৎসা এবং মহামারী প্রতিরোধে পাবনায় স্কয়ার গ্রুপের সহায়তায় যুবলীগের উদ্যোগে মুমুর্ষ রোগীদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি চলছে বিনামুল্যে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং যুগ্ম সম্পাদক শিবলী সাদিকের নেতৃত্বে দুপুরে পাবনা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সরদার পাড়ায় সংগঠনের একদল সেচ্ছাসেবক করোনা টিকা রেজিষ্ট্রেশনের পাশপাশি টিকা সনদ হস্তান্তর করে। যুবলীগ নেতৃবৃন্দ জানান, এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেড় হাজার পৌরবাসীর টিকা নিবন্ধনের পাশপাশি আড়াই হাজার রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে।


