এস এম আলম, ৫ আগষ্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বেড়া, সওজ ষ্ট্যাক ইয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সওজ সড়ক সার্কেল সমীরণ রায়, নির্বাহী প্রকৌশলী সওজ, এ,কে,এম, শামসুজ্জোহা, বেড়ার সহকারী কমিশনার ভুমি মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল শেখ জিল্লুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ সড়ক উপ-বিভাগ-১ আব্দুল মান্নাফ আকন্দ, উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ, সড়ক উপ-বিভাগ-২ ইলিয়াস ফারুক এবং সড়ক বিভাগ, পাবনা এর সকল উপ-সহকারী প্রকৌশলীগণ। বেড়া ষ্ট্যাক ইয়ার্ড অনেক দিন যাবত স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিল। বেড়া ষ্ট্যাক ইয়ার্ড বেশ কিছুদিন আগে দখল মুক্ত করা হয়। পুনরায় দখল ঠেকাতে সওজ উদ্যোগে বেড়া ষ্ট্যাক ইয়ার্ড এর উচ্ছেদকৃত অবৈধ স্থাপনা অপসারনের পরবর্তী ফাকা জায়গায় মনোরম পরিবেশের জন্য বিভিন্ন প্রজাতীর প্রায় দুইশতাধীন ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগানো হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, নতুন এই উদ্যোগ শুধু দখলই বন্ধ করবেনা, পুরো এলাকাটি মনোরম করে তুলবে।

