এস এম আলম, ৫ আগষ্ট : পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী।এ উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ “দুর্জয় পাবনায়” শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা।



