এস এম আলম, ৫ আগষ্ট : পাবনা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বিতরণ করেন পাবনা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্জ্ব শফিকুল ইসলাম খান।এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রিমন সহ ক্লিনিকের পরিচালকবৃন্দ।

