Homeজেলা সংবাদপাবনায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল...

পাবনায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম আলম , ৮ আগষ্ট : পাবনায় পালিত হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দুপুরে জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের (পাবনা জেলা শাখা) উদ্যোগে কুরআন তিলাওয়াত , দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সভাপতিত ¡করেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের (পাবনা জেলা শাখা) সভাপতি সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের (পাবনা জেলা শাখা) সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ( পাবনা জেলা শাখা) সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা সহ দলীয় কর্মীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments