Homeজেলা সংবাদপাবনায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত

পাবনায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত


এস এম আলম , ৮ আগষ্ট : পাবনায় পালিত হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি উপজেলায় ৭ টি করে মোট ৬৩ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেয়া হয়। এসময় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম সহ সরকারী, বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments