Homeজেলা সংবাদপাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয়...

পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পাবনা জেলা যুবলীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং কুরআন খতম, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ

এস এম আলম, ১৫ আগষ্টঃ বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন ও পাবনা সদর আরিফপুর গোরস্থানে কুরআন খতম, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি সহ পাবনা জেলা যুবলীগের সদস্যবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments