এস এম আলম, ১৫ আগষ্ট ঃ মুজিববর্ষ উপলক্ষে পাবনা জজ কোর্টে তালগাছ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাবনা জজ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আসাদুজ্জামান । এই সময় উপস্থিত ছিলেন বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোহাম্মদ ওলিউল ইসলাম, বিশেষ জজ মোঃ আহসান তারেক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা জজ ইসরাত জাহান মুন্নি, যুগ্ম জেলা জজ ও সম পর্যায়ের বিচারক সুরাইয়া সাহাব, এ কে এম কামাল উদ্দিন, মোহাঃ জালাল উদ্দিন, শাহাদাত হোসেন ও অন্যান্য বিচারক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন পাবনা বারের সভাপতি, সাধারণ সম্পাদক, পিপি, জিপি ও অন্যান্য আইনজীবী বৃন্দ। এছাড়া জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেসীর সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ উদ্যোগে জজ কোর্ট প্রাঙ্গনে ১৫০ টি তালগাছ সহ অন্যান্য গাছ রোপন করা হয়।

