এস এম আলম, ১৫ আগষ্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে স্বাধীনতা চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় । পুষ্পমাল্য অর্পন করেন চেম্বার অব কমার্স এর সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি , চেম্বার অব কমার্স এর পরিচালক এবিএম ফজলুর রহমান সহ চেম্বার অব কমার্স এর সদস্যবৃন্দ। পরে চেম্বার অব কমার্স মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


