এস এম আলম, ১৫ আগষ্ট : বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় । পুষ্পমাল্য অর্পন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ পাবনা জেলা পুলিশের সদস্যবৃন্দ।
