এস এম আলম, ১৫ আগষ্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আখতার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ পাবনা জেলা পুলিশের সদস্যবৃন্দ।
