এস এম আলম, ১৭ আগষ্ট : ১৭ আগষ্ট জঙ্গী সংগঠন জেএমবির সিরিজ বোমা হামলার ১৬ তম কালো দিবস আজ। বিকেলে এ হামলায় জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে পাবনায় কালো পতাকা নিয়ে মানব বন্ধন করেছে জেলা আওয়ামী যুবলীগ। পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, আব্দুল্লাহ আল মামুন বাবু, আসিফ ইকবাল জনি, ফজলে বিপু, শাকিল খান, সুমন বসাক, এইচ এম হিমেল সহ স্থানীয় নেতৃবৃন্দ।যুবলীগ নেতৃবৃন্দ বলেন জেএমবির জঙ্গিবাদের মন্ত্রে দিক্ষিত বিএনপি জামাত আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।



