এস এম আলম, ১৫ আগষ্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দু:স্থ পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা আওয়ামীলীগ। রবিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সব খাবার বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ দলের নেতাকর্মীরা। এসময় খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, যুগ্ন সম্পাদক এডভোকেট বেলায়েত আলী বিল্লু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ওবায়দুল হক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লিয়াকত আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাওয়াল বিশ্বাস,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিকুল আলম তৌফিক,জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট তসলিমা সুমন, সাধারন সম্পাদক শাহাজাহান মামুন,জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, জেলা যুবলীগের আহŸায়ক আলী মূর্তুজা বিশ্বাস, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু,জেলা যুবলীগের যুগ্ন আহŸায়ক শিবলী সাদিক,জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী, সাধারন সম্পাদক তাজুল ইসলামসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে অসহায়দের মাঝে জেলা আওয়ামীলীগের উদ্যোগে খাবার বিতরণ
RELATED ARTICLES
