জাপান থেকে সাত লাখ ৮১ হাজার টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় আসছে বিকেলে। শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।এর আগে দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দিয়েছিল। গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।
