এস এম আলম, ২১ আগষ্ট : পাবনায় পালিত হয়েছে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস।এ উপলক্ষে দুপুরে দলীয় কার্যালয়ে বর্বরোচিত এই হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পু¯পার্ঘ অর্পন করেন, জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পরে শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিক। বক্তারা ২১ আগষ্টের কাপুরষচিত হামলা মামলার রায় কার্যকর এবং এর রুপকার, পৃষ্টপোষকসহ সকল ঘাতকদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।



