এস এম আলম, ২১ আগষ্ট : পাবনায় মিডিয়া অ্যাসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও শিল্পীদের মাঝে সহায়তা প্রদান ও ২১ শে আগষ্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, রানা গ্রæপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম, মিডিয়া অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিপ্লব ভৌমিক, শিল্প বনিক সমিতির সভাপতি সাইদুর রহমান, ৭১ টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ কাজল, মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্য শিশির ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম সহ মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও শিল্পীবৃন্দ।



