Homeজেলা সংবাদপাবনায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ২০৪ টি মামলার বিপুল পরিমান মাদক দ্রব্য ও...

পাবনায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ২০৪ টি মামলার বিপুল পরিমান মাদক দ্রব্য ও আলামত ধ্বংস

এস এম আলম, ২৬ আগষ্ট : পাবনায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ২০৪ টি মামলার বিপুল পরিমান মাদক দ্রব্য ও আলামত ধ্বংস করা হয়েছে। আলামত ধ্বংস প্রক্রিয়ার আনুষ্ঠানিকতায় পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আসাদুজ্জামান। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রোকনুজ্জামান, কোর্ট ইনসপেক্টর হুমায়ুন কবির,প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা, পাবনা বিচারক আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেটগণ সহ প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃেন্দর উপস্থিতিতে ধ্বংস করা হয় সাড়ে ১২ হাজার পিস ইয়াবা, দেড়শ কেজি গাঁজা, ৪০৩ বোতল ফেনসিডিল, সাড়ে ৬ হাজার পিস নকল ওর স্যালাইন সহ ২৮ রকমের আলামত।এসব মাদকদ্রব্যসহ আলামত বিভিন্ন সময়ে পুলিশ উদ্ধার করে। মামলা নিষ্পত্তি হওয়ায় এগুলো ধ্বংস করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments