জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, যুগ্ম সচিব অসীম কুমার দে, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় কবির সমাধিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের শ্রদ্ধা
RELATED ARTICLES
