এস এম আলম, ১ সেপ্টেম্বর : পাবনায় একটি হত্যা মামলার রায়ে দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মুত্যদন্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আসাদুজ্জামান এ রায় ঘোষনা করেন। রায়ে দন্ড প্রাপ্তরা হল মো: রব্বেল ও রুবেল হোসেন।মামলার বিবরনে জানা গেছে, ২০১৭ সালে পাবনার ঈশ্বরদীতে ভটভুটি চালক আবু বক্কর মন্ডল কে হত্যার পর তার ভটভটিটি ছিনিয়ে নিয়ে ৪২ হাজার টাকায় বিক্রি করে আসামীরা। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের হয়। পরে সত্য প্রমানের ভিত্তিতে আদালত তাদের মৃত্যুদন্ডে দন্ডিত করে।


