এস এম আলম, ১ সেপ্টেম্বর : “একজন শিক্ষার্থী ও একটি সমন্বিত কৃষি খামার” শিক্ষার্থীদের মধ্যে কৃষকসত্বা বিকশিত করার এ কার্যক্রমটি শিক্ষা মন্ত্রনালয়ের একটি প্রকল্প হিসেবে অনুমোদন পেয়েছে।দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রকল্পের উদ্ভাবক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপচার্য আমিন উদ্দিন মৃধা একথা জানান।তিনি জানান, প্রকল্পটি প্রথম পরীক্ষামুলকভাবে শুরু হয় পাবনার কাশিনাথপুর মহিলা কলেজ প্রঙ্গনে। এটি নিয়ে মাছরাঙা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার হলে শিক্ষা মন্ত্রনালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়। পরে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন, যাচাই বাছাই শেষে অনুমোদন দিয়েছে মন্ত্রনালয়।
