এস এম আলম, ২ সেপ্টেম্বর : জলবায়ু প্রভাব রোধে বনায়ন কর্মসূচির অংশ হিসাবে গণস্বাস্থ্য কেন্দ্র এর উদ্যোগে পাবনায় সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ প্রধান অতিথি থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় আড়াই হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়।


