এস এম আলম, ২ সেপ্টেম্বর : পাবনা সদর উপজেলায় আব্দুর রব (বগা মিয়া) মিলনায়তনে ১০ টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে ৯৫ টি বাইসাইকেল বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন,বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মো: মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। আরও উপস্থিত ছিলেন এসি ল্যান্ড কাওসার হাবিব ,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস।

