এস এম আলম, ৭ সেপ্টেম্বর : পাবনায় বিপুল পরিমান জাল দলিল, পাসপোর্ট, নাগরিক, জন্ম ও মৃত্যু সনদ এবং বিভিন্ন গুরুত্বপুর্ন ব্যক্তির স্বাক্ষরযুক্ত সিলমোহর সহ এক ব্যক্তিকে আটক করেছে সিআইডি পুলিশ।সকালে এক সংবাদ সম্মেলনে সিআইডির পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম জানান, শহরের দিলালপুর মহল্লার একটি ভাড়া বাড়িতে রাজিব কুমার কল্লোল নামে এব ব্যক্তি দীর্ঘদিন ধরে এ জালিয়াতীর ব্যবসা করে আসছে। যে কিনা জমির দলিলসহ যে কোন সনদ হুবুহু নকল করতে পারেন। গতরাতে সিআইডির একটি দল এসব সরঞ্জামসহ তাকে গ্রেফতার করে।
পাবনায় বিপুল পরিমান জাল দলিল, পাসপোর্ট, নাগরিক, জন্ম ও মৃত্যু সনদ এবং বিভিন্ন গুরুত্বপুর্ন ব্যক্তির স্বাক্ষরযুক্ত সিলমোহর সহ এক ব্যক্তিকে আটক
RELATED ARTICLES
