রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এয়ার কন্ডিশনারে (এসি) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এনায়েত হোসেন বলেন, সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট। তবে পৌঁছানোর পর ফায়ার সার্ভিস দেখতে পায়, মন্ত্রণালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।তিনি বলেন, মন্ত্রণালয়ের ছয়তলায় এসিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
