এস এম আলম, ১২ সেপ্টেম্বর : মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পৃষ্টপোষকতায় পাবনার আটঘরিয়া উপজেলার গৌড়রী গ্রামের চিকনাই নদীতে চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা। বিকেলে গ্রুপ পর্যায়ের এ প্রতিযোগিতায় আজ ১১ বাইচ দল অংশগ্রহন করে। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ এ নৌকা বাইচে বিজয়ী হয় আল্লাহর দান, শেরে বাংলা, রূপসী বাংলা, বাইকোলা এক্সপ্রেস, হাদল একতা এক্সপ্রেস । উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক দর্শক এ নৌকা বাইচ উপভোগ করেন।স্কয়ারের জনপ্রিয় ব্র্যান্ড রুচির সৌজন্যে এ প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জের মোট ২০ টি দল অংশ নিয়েছে।
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পৃষ্টপোষকতায় পাবনায় চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা
RELATED ARTICLES
