Homeজাতীয়জলবায়ু পরিবর্তনের প্রভাবে গৃহহীন হলে ঘর দেবে সরকার

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গৃহহীন হলে ঘর দেবে সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বিবিধ ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এখন পর্যন্ত ৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৮০০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে শুধু উপকূলীয় এলাকারই প্রায় তিন কোটি মানুষ উপকৃত হয়েছেন। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে গৃহহীনদের জন্য অধিক হারে গৃহনির্মাণ করার ব্যবস্থা নেবে সরকার।মঙ্গলবার রাজধানীর মহাখালীর পুরাতন বন ভবনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট যেন স্বাবলম্বীভাবে কাজ করতে পারে সেজন্য আইন সংশোধন, মাঠপর্যায়ে অফিস স্থাপন ও পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী এসময় ট্রাস্ট ফান্ডের অর্থায়নে সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় চার তলা ভিত্তির ওপর নির্মাণ ও বজ্রপাত পূর্বাভাস সিস্টেম সারাদেশে স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় ট্রাস্টের সচিব নাসির-উদ-দৌলা, পরিচালক মো. খায়রুজ্জামান, বন অধিদপ্তরের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক আর. এস. এম. মুনিরুল ইসলাম ও ট্রাস্টের সহকারী পরিচালক শাকিলা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।মতবিনিময় সভার আগে মন্ত্রী জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments