Homeজেলা সংবাদপাবনা সুজানগরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা সুজানগরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


এস এম আলম, ২৫ সেপ্টেম্বর, পাবনা ঃ পাবনা সুজানগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, আব্দুল জলিল বিশ্বাস , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা এস এম শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সহ জেলা উপজেলা ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথি ও মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয় ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments