Homeখেলাধুলাপাবনায় স্যামসন এইচ চৌধুরী এর ৯৫তম জন্মদিন উপলক্ষে ও বীর মুক্তিযোদ্ধা স্মরণে...

পাবনায় স্যামসন এইচ চৌধুরী এর ৯৫তম জন্মদিন উপলক্ষে ও বীর মুক্তিযোদ্ধা স্মরণে দুটি সড়কের নাম ফলক উন্মোচন


এস এম আলম, ২৫ সেপ্টেম্বর, পাবনা ঃ পাবনায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর ৯৫তম জন্মদিন উপলক্ষে প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মোস্তফা কামাল স্মরণে দুটি সড়কের নাম ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার পাবনা সুজানগর উপজেলার পৌর এলাকার এই দুটি সড়কের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাটকোর সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। সুজানগর পৌর এলাকা প্রবেশ মুখ থেকে শুরু হয়ে শহরের শেষ প্রান্ত মুজিব বাঁধ সংলগ্ন এই সড়কের নাম করণ করা হয় প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর নামে। আর উপজেলা অফিস চত্বরের আরো একটি সড়কের নাম করণ করা হয় শহীদ বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মোস্তফা কামালের নামে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments