Homeজেলা সংবাদপাবনায় স্যামসন এইচ চৌধুরী এর ৯৫তম জন্মদিন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে অসহায়...

পাবনায় স্যামসন এইচ চৌধুরী এর ৯৫তম জন্মদিন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


এস এম আলম, ২৫ সেপ্টেম্বর, পাবনা ঃ পাবনায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর ৯৫তম জন্মদিন উপলক্ষে সুজানগর উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সুজানগর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সাবেক পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন সহ জেলা উপজেলা ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments