Homeজেলা সংবাদপাবনায় পবিত্র ঈদে মিলাদ-উন-নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় পবিত্র ঈদে মিলাদ-উন-নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম আলম,২০ অক্টোবর: পাবনায় দৈনিক ইছামতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদ-উন-নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে দৈনিক ইছামতির কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদ-উন-নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় অংশ নেন দৈনিক ইছামতির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান বিপ্লব, বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, বাংলা টিভি জেলা প্রতিনিধি ও ’নতুন চোখ’ অনলাইন পত্রিকার প্রকাশক এস এম আলম, ব্যবসায়ী মন্টু, আজাদ, মুক্তার, শাহিন, ডাঃ হেলাল, বাবুল ,রুবেল, বাশার , ঈমন প্রমূখ। এসময় বিশ্বের সমগ্র মুসলিম জাতির এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরদীর আমজাদ সিদ্দিকীর মাদ্রাসার শিক্ষক মুফতী রায়হান উদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments