Homeজেলা সংবাদপাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

এস এম আলম, ২২ অক্টোবর : গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।স্বাগত বক্তব্যে দেন, বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল হালিম, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম কোয়েল, জেলা শাখার মোটর শ্রমিক লীগের সভাপতি মোঃ নাসিম শেখ সবুজ, জেলার ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান সভাপতি শহিদুল ইসলাম, জেলা চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি ফিরোজ খান, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, ’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি ও অনলইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম, লাইন সম্পাদক আলাল হোসেন আলাল, মোটরযান পরিদর্শক আমিন হোসেন, মোটরযান পরিদর্শক তারিক হাসান সহ মোটর মালিক, মোটর শ্রমিক নেতাবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments