এস এম আলম,পাবনা, ৬ আগষ্ট: পাবনায় হত্যা ও অস্ত্র মামলার আসামী গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। পাবনা সি আই ডি অফিসের ইনচার্জ ওয়ালিউল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এবং এস আই মাসুদ রানার নেতৃতে¦ সঙ্গীয় অফিসার ফোর্স সহ আতাইকুলা থানায় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আতাইকুলা থানার মামলা নং -০২ ,০৬/০৬/২০২০ খ্রিঃ ধারা- ৩০২/৩৪ পেনাল কোড এর ১ নং এজাহার নামীয় হত্যা ও অস্ত্র মামলার আসামী আবুল কালাম আজাদ (৫০) ওরফ, কাইল্যা কালাম; পিতাঃ মৃতঃ আরজ আলী, সাংঃ ধর্মগ্রাম, থানাঃ আতাইকুলা; জেলাঃ পাবনা; – কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পাবনায় হত্যা ও অস্ত্র মামলার আসামী আবুল কালাম আজাদ ওরফ ’কাইল্যা কালাম’ গ্রেফতার
RELATED ARTICLES
