Homeজেলা সংবাদপাবনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী পালন

পাবনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী পালন

এস এম আলম, :: শ্রদ্ধা, ভালোবাসা আর নানা আয়োজনে পাবনায় পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী। রাত ১২টা এক মিনিটে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি’র ব্যক্তিগত উদ্যোগে শেখ ফজিলাতুন নেছা’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । আজ শনিবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শেখ ফজিলাতুন নেছা’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া করেন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশাররফ হোসেন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন, জেলা প্রচার সম্পাদক কামিল হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনি, যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক, পৌর আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালী, সাধারন সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম সহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পড়ে ১৫ আগষ্টের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments