Homeখেলাধুলাদ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

মহামর্যাদার লড়াই, কেউ কাউকে একটুও ছাড় দিতে রাজি নয়। প্রথম ইনিংসে বড় লিড নিয়েও তাই স্বস্তিতে থাকতে পারছে না অস্ট্রেলিয়া। ইংল্যান্ড যে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে!ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ট্রাভিস হেড একাই করেন ১৫২। সঙ্গে ডেভিড ওয়ার্নারের ৯৪ রানে ভর করে ৪২৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

২৬৮ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় নিয়েই নিয়েছিল অসিরা। কিন্তু দ্বিতীয় ইনিংসেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। ২ উইকেটে ২২০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারিরা। এখন তারা পিছিয়ে ৫৮ রানে।হাসিব হামিদ ২৭ আর ররি বার্নস ১৩ রানে ফেরার পর বড় এক জুটি গড়েছেন অধিনায়ক জো রুট আর ডেভিড মালান। তৃতীয় উইকেটে ১৫৯ রানে অবিচ্ছিন্ন আছেন তারা। রুট ৮৬ আর মালান ৮০ রানে অপরাজিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments