Homeজেলা সংবাদস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি ও গাদন খেলা প্রতিযোগিতা...

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি ও গাদন খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম আলম, ১৯ ডিসেম্বর : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবনায় জেলা কৃষক লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী লাঠি ও গাদন খেলা প্রতিযোগিতা ।সকালে বীর মুক্তিযোদ্ধা রাফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৮টি দল অংশগ্রহন করেন। এদের মধ্যে লাঠি খেলায় চ্যাম্পিয়ন হয় সাথিয়া এবং রানার্স আপ হয় চাটমোহর উপজেলা। অন্যদিকে গাদন খেলায় চ্যাম্পিয়ন হয় মির্জাপুর এবং রানার্স আপ হয় পাঁচবাড়িয়া।পরে জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমানের সভপতিত্বে এবং সাধারন সম্পাদক তৌফিক আলমের সঞ্চালনায় এক অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো: সোহরাব উদ্দিন, কৃষক লীগ নেতা মেজবাহুর রহমান রোজ ও নওশের আলী মন্টু। খেলা পরিচালনা করেন মাহমুদুল হক গতকাল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments