Homeখেলাধুলাবিশাল জয়ই পেলো অস্ট্রেলিয়া

বিশাল জয়ই পেলো অস্ট্রেলিয়া

কথায় বলে ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’- যার প্রমাণ দিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার। যিনি খেলতে পারেন বিষ্ফোরক সব ইনিংস, তারই ব্যাটে দেখা গেলো কচ্ছপগতির ব্যাটিং। তবে শেষ পর্যন্ত দূর্ভাগ্যজনক ইতি ঘটেছে তার ইনিংসের। ফলে বড় জয়ই পেয়েছে অস্ট্রেলিয়া।অ্যাডিলেইডে চলতি অ্যাশেজ সিরিজের দিবারাত্রির টেস্টে স্বাগতিকদের জয়ের ব্যবধান ২৭৫ রানের। দুই ইনিংস ব্যাটিং করেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৭৩ রানের সমান করতে পারেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৩৬’র পর দ্বিতীয় ইনিংসে তারা থেমেছে ১৯২ রানে।ম্যাচটি জিততে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৪৬৮ রানের। যা করতে হলে গড়তে হতো ইতিহাস। কিন্তু রোববার মাত্র ৮২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে চোখরাঙানি দিতে থাকে পরাজয়। আজ (সোমবার) ম্যাচের শেষ দিন বাকি ৬ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

অবশ্য দারুণ প্রতিরোধ গড়েছিলেন জস বাটলার, ক্রিস ওকসরা। কিন্তু বিফলে গেছে সব। শেষ পর্যন্ত ১১৩.১ ওভারে ১৯২ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন। এছাড়া নাথান লিয়ন ও মিচেল স্টার্কের শিকার ২টি করে উইকেট।আগেরদিন করা ৪ উইকেটে ৮২ রানের সঙ্গে আজ মাত্র ২৩ রান যোগ করেই সাজঘরে ফিরে যান বেন স্টোকস (৭৭ বলে ১২) ও অলি পোপ (৭ বলে ৪)। ফলে দিনের শুরুতেই ৬ উইকেটে ১০৫ রানের দলে পরিণত হয় ইংলিশরা।

সেখান থেকে ৩১.২ ওভারের ম্যারাথন জুটি গড়েন ওকস ও বাটলার। দুজনের এই জুটিতে আসে ৬১ রান। ইনিংসের ৮৮তম ওভারে ওকসকে ফিরিয়ে স্বাগতিকদের মাঝে স্বস্তি আনেন রিচার্ডসন। ওকস খেলেন ৯৭ বলে ৪৪ রানের ইনিংস। এরপর অলি রবিনসনকে ফেরান নাথান লিয়ন।তবে একপ্রান্ত ধরে রেখে ইংল্যান্ডের ড্র করার আশা বাঁচিয়ে রেখেছিলেন বাটলার। কিন্তু ১১০তম ওভারের শেষ বলে ডিফেন্সিভ শট করতে একটু বেশিই পেছনে চলে গিয়েছিলেন তিনি। তার পেছনের পা আঘাত হানে অফ স্ট্যাম্পে, পড়ে যায় বেলস।

যার ফলে বিদায়ঘণ্টা বেজে যায় ২০৭ বলে খেলা ২৬ রানের শম্ভুকগতির ইনিংসের। এর তিন ওভার পর জিমি অ্যান্ডারসনকে ফিরিয়ে নিজের ফাইফারের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন ঝাই রিচার্ডসন। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।ম্যাচের দুই ইনিংসে ১০৩ ও ৫১ রানের ইনিংস খেলার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন। আগামী ২৬ ডিসেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments