Homeজাতীয়২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি শুরু!

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি শুরু!

আজ শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম। ভর্তি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে আনন্দের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। সারাদেশে ভালো মানের কলেজে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার আসন থাকলেও এবার এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ জন্য ভালো ফল পেয়েও সেরা কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেকের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকে একাধিকবার আবেদন করেও পছন্দের কলেজে ভর্তি হতে পারে না। আর এদের অধিকাংশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

শিক্ষা বোর্ড বলছে, এবার পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার। আসন আছে ২৫ লাখের বেশি। আসন নিয়ে কোনো সমস্যা হবে না। যে পরিমাণ শিক্ষার্থী এবার পাস করেছে সে তুলনায় প্রায় দেড়গুণের বেশি আসন রয়েছে। তাই ভর্তিতে খুব একটা সমস্যা হবে না।

এবার সাধারণ নয় বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ ও এক লাখ ২৩ হাজার ৪৯৭ জন জিপিএ-৫ পেয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৫১৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৮৫ জন। মাদরাসা এবং কারিগরির বোর্ডের বড় একটি অংশ উচ্চ মাধ্যমিকে সাধারণ বোর্ডের অধীনে ভর্তি হয়। ফলে কলেজগুলোতে ৯টি সাধারণ বোর্ডের বাইরেও প্রায় পাঁচ হাজারের বেশি আবেদন পড়তে পারে। এর ফলে প্রথম সারির কলেজগুলোতে জিপিএ-৫ পেয়েও ৮০ হাজারের বেশি শিক্ষার্থী এতে ভর্তির সুযোগ পাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments