এস এম আলম, ২৩ ডিসেম্বর: রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বেড়া পৌরসভার নব নির্বাচিত জনপ্রতিনিধির শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নব নির্বাচিত মেয়র অ্যাডভোকেট এ এস এম আসিফ শামস্ রঞ্জন ও ১৩ জনকাউন্সিলদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড.হুমায়ুন কবির। গত ২৮ নভেম্বর মেয়র নির্বাচিত হন অ্যাডভোকেট এ এস এম আসিফ শামস্ রঞ্জন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ড. চিত্র লেখা নাজনীন, স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় পরিচালক জিয়াউল হক, বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আকতার প্রমুখ। শপথ গ্রহনকারী ওয়ার্ড কাউন্সির হলেন সংরক্ষিত ১নং পারভীন আকতার সীমা, সংরক্ষিত ২নং নাজমা খাতুন, সংরক্ষিত ৩নং নিলুফার রব লীনা। সাধারন ওয়ার্ড কাউন্সিলর ১নং ওয়ার্ড আবু সাইয়িদ, ২নং মিজানুর রহমান নান্না, ৩নং ওয়ার্ড শাহাদাত হোসেন, ৪নং ওয়ার্ড শামছুল আলম খান, ৫নং ওয়ার্ড আমিনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সোহেল মোল্লা, ৭নং ওয়ার্ড আলমগীর হোসেন, ৮ নং রাইসুল ইসলাম তারেক, ওয়ার্ড ৯নং ওয়ার্ড মোশরাফ হোসেন রান্ট ু, ১০নং ওয়ার্ড স্বপন মোল্লা।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বেড়া পৌরসভার নব নির্বাচিত জনপ্রতিনিধির শপথবাক্য পাঠ অনুষ্ঠান
RELATED ARTICLES
