এস এম আলম, ১১ আগষ্ট: পাবনায় করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে উদযাপিত হচ্ছে শ্রী কৃষ্ণের জন্মাস্টমি।এ উপলক্ষে জেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা বল্লভ মন্দিরে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে পুজা অর্চনা এবং বিশেষ প্রার্থনা। প্রার্থনা পরিচালনা করেন জীবণ অধিকারী। এসময় উপস্থিত ছিলেন জয়কালীবাড়ী মন্দির সাধারন সম্পাদক প্রলয় চাকী, মলয় চাকী। এবার করোনা সংক্রমনের কারনে পূজা উদযাপন পরিষদ শোভাযাত্রার অনুষ্ঠানটি বাতিল করে।



