Homeজেলা সংবাদআটঘরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত

আটঘরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত

এস এম আলম ২৭ ডিসেম্বর : আটঘরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকার প্রার্থী শহিদুল ইসলাস রতন ৫ হাজার ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী স্বতন্ত্র আশরাফউজ্জামান জুয়েল (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট। অপরজন স্বতন্ত্র প্রার্থী ইশারত আলী (জগ) পেয়েছেন ৫৫২ ভোট। সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম জানান, নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৬২৫। বাতিল ভোট ১৫। মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার মোট ভোটার ১২ হাজার ৯০৯ জন। উল্লেখ্য, বর্তমান মেয়র শহিদুল ইসলাম রতন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। গত নির্বাচনেও তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments