Homeজেলা সংবাদউৎসবমূখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন

উৎসবমূখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন

এস এম আলম,২৭ ডিসেম্বর : উৎসবমূখর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো জেলার একটি পৌরসভা ও আঠারোটি ইউনিয়নে ভোট গ্রহন। সদরের ৯ টি ইউনিয়ন, আটঘরিয়ার ৫ টি ইউনিয়ন ও ভাঙ্গুড়ার ৪ টি ইউনিয়নে গতকাল এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পরে ভোটের লাইনে ভোটারদের ভীড় ছিলো লক্ষ্যনীয়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিলো সকলের নজরকাড়া। কোথায়ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রে ভোটার, গণমাধ্যমকর্মী ও ভোটের সাথে সংশ্লিষ্টরা এবং আইন শৃংখলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। যা একটি নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছে বলে মনে করছেন বিদগ্ধমহল। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিজিবির টহল ছিলো দিনভর। বেসরকারি ফলাফলে আটঘরিয়া পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম রতন নির্বাচিত হয়েছেন। সদরের মালঞ্চিতে বিদ্রোহী প্রার্থী কবির আহমেদ কটা বাবু, মালিগাছাতে স্বতন্ত্র প্রার্থী মুন্তাজ আলী, হেমায়েতপুরে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আলম হাজী), দাপুনিয়াতে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, সাদুল্লাপুরে স্বতন্ত্র প্রার্থী আলিম মোল্লা, গয়েশপুরে বিদ্রোহী প্রার্থী মোতাহার হোসেন মুতাই, দোগাছীতে বিদ্রোহী প্রার্থী আলী হাসান, চরতারাপুরে বিদ্রোহী প্রার্থী সিদ্দিক খান ও আতাইকুলায় স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেন নির্বাচিত হয়েছেন। আটঘরিয়ার দেবোত্তরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাইমিন হোসেন চঞ্চল, চাঁদভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম কামাল, মাজপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন খান, একদন্তে বিদ্রোহী প্রার্থী আলাল সরদার ও লক্ষিপুরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার বেসরকারিভাবে নির্বাচিত হন। ভাঙ্গুড়ার অষ্টমনিষাতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুলতানা জাহান বকুল, পার ভাঙ্গুড়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হেদায়েতুল হক, দিলপাশারে বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান ও খান মরিচে বিদ্রোহী প্রার্থী মনোয়ার খান মিঠু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে বিজয়ী চেয়ারম্যানদের সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন ফলাফল জেনে। ভোটারদের সাথে কথা বললে তারা জানান, তারা ভোট দিতে পেরে দারুন খুশি। বললেন অনেকদিন পরে নিজের ভোট নিজে দিলাম। উল্লেখ্য, নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থী নিহত হবার ঘটনায় সদরের ভাড়ারা ইউনিয়নের নির্বাচন বাতিল ঘোষনা করে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments