এস এম আলম, ২৯ ডিসেম্বর : পাবনায় আজ থেকে শুরু হয়েছে কোভিড-১৯ বুস্টার ডোজ টিকা কার্যক্রম। সকালে পাবনা জেনারেল হাসপাতালে মুক্তিযোদ্ধা সহ ষাটোর্ধ বয়স্ক ব্যক্তিদের এ টিকা দেয়া হয়। পাবনায় প্রথম পয়ৃায়ে প্রায় ৬০ হাজার বয়স্ক ব্যক্তি এ টিকা পাবেন। পর্যায়ক্রমে সকল ২য় ডোজ টিকা গ্রহনকারীদের এ ডোজ দেয়া হবে। ৩০ লাখ জনসংখ্যা এ জেলায় প্রায় ৪১ শতাংশ মানুষকে দুই ডোজ টিকার আওতায় আনা হয়েছে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।




