এস এম আলম, পাবনা ৯ জানুয়ারিঃ পাবনায় করোনাকালীন হোটেল রেস্তোরায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।শহরের আব্দুল হামিদ রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল ইসলামের নেতৃত্বে করোনাকালীন সময়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরায় অভিযান চালানো হয়। এসময় ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় বেশ কয়েকটি হোটেল রেস্তোরায় জরিমানা করা হয়।



