এস এম আলম, ১০ জানুয়ারি : আজ থেকে পাবনায় শুরু হয়েছে শারিরিক ও মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম। সকালে স্কুল স্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।এ কার্যক্রমের আওতায় জেলার সাড়ে তিনশ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেয়া হচ্ছে।স্থানীয় সিভিল সার্জস অফিস সুত্রে জানা গেছে, জেলার ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় তিন লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় এক লাখ ৫২ হাজার শিক্ষার্থীকে দেয়া হয়েছে করোনার প্রথম ডোজ টিকা।

