এস এম আলম, ১৫ আগষ্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় পাবনায় পালিত হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে সকালে বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড; সালমা আক্তার শিলু, কোষাধক্ষ্য দিনা ফেরদৌস , কার্যনির্বাহী সদস্য তাসমিনা রহমান শম্পা, আইরিন কিবরিয়া কেকা, রোমানা আক্তার মিতু, তাহমিনা খাতুন, ফাতেমা জামান, এ্যাড. মৌসুমী, আছমা সুলতানা , সাবিনা ইয়াছমিন সহ বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার সদস্যবৃন্দ।



