এস এম আলম, ১২ জানুয়ারি : ভারত ঘনিষ্ট বন্ধু হিসেবে বাংলাদেশের জনস্বাস্থ্য এবং জনগনের উন্নয়ন ও কল্যানে সবধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জিব ভাট্টি একথা বলেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রোস্তম আলীর সভাপতিত্বে এঅনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় বিশিষ্ট জনেরা।এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের উপহার হিসেবে এ্যাম্বুলেন্সের চাবী হস্তান্তর করেন তিনি। মুজিববর্ষে বাংলাদেশেকে ১৪৯টি এ্যাম্বুলেন্স দেয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে এটি দেয়া হয়।







