এস এম আলম, ২১ জানুয়ারি : পাবনায় অসহায় ও দরিদ্র ছিন্নমুল পরিবারের দেড়শ শিশুকে দেয়া হয়েছে শীতের পোশাক। সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তহুড়া আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এসব পোশাক বিতরন করেন মাছরাঙা টেলিভিশনের উত্তাঞ্চলীয় ব্যুারো চীফ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা। এ উপলক্ষে ফাাউন্ডেশনের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেওয়ান মাহবুবের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক বিশিষ্ট সমাজ সেবক এস এম আলম ও যমুনা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক সিফাত রহমান সনম।


