এস এম আলম, ২৩ জানুয়ারি : পাবনায় ২শ অসহায় দরিদ্র নারীর মধ্যে শীতবস্ত্র বিতরন করেছে জেলা লেডিস ক্লাব এবং মহিলা ক্রীড়া সংস্থা। গতকাল বিকেলে পাবনা সার্কিট হাউসে জেলা লেডিস ক্লাব এবং মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আফরোজা আক্তারের পক্ষে এসব সামগ্রী বিতরন করেন সহ-সভানেত্রী ও অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার। এসময় উপস্থিত ছিলেন জেলা লেডিস ক্লাবের সাধারন সম্পাদিকা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা হোসনে আরা হাওয়া ও সদস্য হালিমা খাতুন মুক্তি সহ স্থানীয় নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



