Homeজেলা সংবাদবনলতা সুইটস এন্ড বেকারির কারখানা পরিদর্শন

বনলতা সুইটস এন্ড বেকারির কারখানা পরিদর্শন

এস এম আলম, ২৫ জানুয়ারি : গত সোমবার সকালে বনলতা সুইটস এন্ড বেকারির কারখানা পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ মোখলেছুর রহমান। এসময় তাঁর সাথে ছিলেন, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর আলম, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক রুবেল আহমেদ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রতিনিধি, গ্যাস সরবরাহ ও বিতরন বিভাগের প্রতিনিধিসহ জেলার উচ্চ পদস্থ কমকর্তা বৃন্দ।এ সময় বনলতা সুইটস এন্ড বেকারির এমডি মাসুদ রানা খোকন ও পরিচালক অরুনুজ্জামান স্বপন পরিদর্শকদের কারখানার বিভিন্ন সাইট পরিদর্শন করান। বনলতা কফি শপের জিএম তামিমুল ইসলাম তামিম, কারখানার জিএম আব্দুল আলিমসহ প্রতিষঠানের উর্ধতন কমকর্তারা উপস্থিত ছিলেন।উপ-পরিচালক মোখলেছুর রহমান কারখানার পরিবেশ ও সাবিক বিষয় দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মিষ্টির কারখানা স¤পর্কে আমাদের অনেকের খারাপ একটা ধারনা ছিলো, এখানে দেখার পর সে ধারনা বদলে গিয়েছে। এখানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ভাবে মিষ্টি ও বেকারি আইটেমসহ দই, কেকসহ সকল খাদ্য পন্য উৎপাদন হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments