এস এম আলম, পাবনা, ১৮ আগস্ট, ২০২০: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে পাবনায় ১০ হাজার বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু করেছে জেলা পরিষদ।সকালে আতাইকুলা-ডেমরা আঞ্চলিক মহাসড়কের পাশে গাছের চারা রোপন করে এ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নিবৃাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান। এসময় ইউপি চেয়ারম্যানসহ জেলা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।এ কর্মসুচীর আওতায় বেড়া, আটঘরিয়া, সাঁথিয়া, সদর,ঈশ্বরদী ও চাটমোহর উপজেলার সকল ইউনিয়নের সড়ক ও মহাসড়কের পাশে বনজ, ফলদ ও ওষুধি গাছ লাগানো হবে বলে জানান জেলা পরিষদ কর্তৃপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোন উন্মুক্ত জায়গা কে ফেলে না রেখে বৃক্ষ রোপণ এর মাধ্যমে এই সকল বির্স্তীণ এলাকাকে সুদর্শন ও পরিবেশ বান্ধব করে তোলা । ফলস্বরূপ ভবিষ্যতে এই স্থান গুলো মানুষ দর্শনীয় স্থান হিসেবে ভ্রমন করতে আসবে।’’ আগামী দশদিনের মধ্যে প্রায় ১০ হাজার বৃক্ষ রোপণ হবে এই কর্মসূচির আওয়তায়।



